
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র।
জাপানের ওকিনাওয়া–তে অবস্থিত ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট–এর সদস্যরা ইতোমধ্যে রওনা দিয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ USS Tripoli।
এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি অভিযানে অংশ নিতে পারবেন। সম্ভাব্য সংকট মোকাবিলা কিংবা কোনো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন হলে তাদের ব্যবহার করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাতে এই বাহিনীই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলসেনা মোতায়েন। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে ইরান–সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা বৃদ্ধির ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।